• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

কোম্পানীগঞ্জে আ.লীগ সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ২

admin
আপডেটঃ : বুধবার, ১০ জুন, ২০২৬

আইন-আদালত ডেস্ক রিপোর্টঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে চর এলাহী ইউনিয়ন সাধারণ সম্পাদকসহ ২ জনকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

সোমবার (৮ জুন) রাতে উপজেলার বসুরহাট পৌরসভার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৯ জুন) দুপুরে তাদের নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, চর এলাহী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল জলিল (৫০), সিরাজপুর ইউনিয়নের যুবলীগ কর্মী মোশারফ হোসেন মিলন (২৯)।

কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ