• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম:
কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুঃসংবাদ

admin
আপডেটঃ : সোমবার, ৭ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন একটি নিয়ম চালু করতে যাচ্ছে, যা অনেকের জন্য হতে পারে বড় ধরনের দুঃসংবাদ। আগামী ১৫ জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে এই নিয়ম। যার আওতায় পুরোনো ভিডিও পুনরায় আপলোড করে আয় করা যাবে না।

বর্তমানে ইউটিউব অনেকের জন্য শুধুমাত্র বিনোদনের প্ল্যাটফর্ম নয়, বরং একটি পূর্ণাঙ্গ আয়ের উৎস। অনেকেই এই প্ল্যাটফর্মে কনটেন্ট তৈরি করে মাসে লাখ লাখ টাকা আয় করছেন। কেউ কেউ আবার এই মাধ্যমেই হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়ার তারকা। তবে ইউটিউব চ্যানেল পরিচালনার ক্ষেত্রে কিছু নীতিমালা সবসময়ই মানতে হয়।

নতুন নিয়মটির মূল উদ্দেশ্য হলো—ভালো কাজ করা ইউটিউবারদের সুরক্ষা দেওয়া এবং প্ল্যাটফর্মের অপব্যবহার রোধ করা। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কিছু ইউটিউবার পুরোনো ভিডিও নতুন করে আপলোড করে অনৈতিকভাবে অর্থ উপার্জন করছেন। কেউ কেউ আবার অন্য ইউটিউবারদের ভিডিও অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি ভিডিও চ্যানেলে পোস্ট করে দর্শক টানার চেষ্টা করছেন।

এই ধরনের অনুচিত ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে এবং ইউটিউবের বিশ্বস্ততা ও গ্রহণযোগ্যতা বজায় রাখতে এই নতুন নিয়ম চালু করছে সংস্থাটি।

বিশেষজ্ঞদের মতে, ইউটিউবের এই পদক্ষেপ প্ল্যাটফর্মটিকে আরও বেশি পেশাদার ও বিশ্বস্ত করে তুলবে। তবে যেসব কনটেন্ট ক্রিয়েটর নিয়ম মেনে কাজ করছেন, তাদের জন্য এটি কোনো সমস্যা তৈরি করবে না বরং বরং তারা আরও বেশি সুরক্ষা পাবেন।

মনে রাখুন:
১৫ জুলাই থেকে পুরোনো ভিডিও দ্বিতীয়বার আপলোড করে আয় করা যাবে না।
অন্যের ভিডিও বা এআই দ্বারা তৈরি ভিডিও চ্যানেলে দিলে হতে পারে শাস্তিমূলক ব্যবস্থা।
নিয়ম মানা ইউটিউবাররা পাবেন প্ল্যাটফর্মের পূর্ণ সুরক্ষা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ