• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

‘ওলিস’ সেমিনারে অংশ নিতে জাপান যাচ্ছেন জেনিথ লাইফের মুখ্য নির্বাহী এস এম নুরুজ্জামান

admin
আপডেটঃ : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

ব্যাংক-বীমা ডেস্কঃ জাপানের ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স কালচারাল ডেভেলপমেন্ট সেন্টার (ওলিস) আয়োজিত মর্যাদাপূর্ণ “ওলিস ২০২৬ অটাম” সেমিনারে অংশ নিতে আজ ২০ রাতে জাপান যাচ্ছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামান।

আগামী ২১ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত জাপানে এই সেমিনারটি অনুষ্ঠিত হবে।

সম্প্রতি জাপানের ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স কালচারাল ডেভেলপমেন্ট সেন্টারের প্রেসিডেন্ট সুকাসা ইয়োনেকুরা স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তার এই মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ বছর বাংলাদেশ থেকে একমাত্র তিনিই অংশগ্রহণ করছেন।

আন্তর্জাতিক বীমা খাতের অভিজ্ঞতা বিনিময় ও পেশাগত মান উন্নয়নের এই প্রোগ্রামে অংশগ্রহণের জন্য তাকে সম্পূর্ণ অর্থায়ন করা হচ্ছে আয়োজকদের পক্ষ থেকে।

জাপানের এই সেমিনারে তাঁর অংশগ্রহণ জেনিথ ইসলামী লাইফ এবং দেশের সামগ্রিক বীমা খাতের জন্য একটি অত্যন্ত ইতিবাচক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ