• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম:
ভারতের পেট্রাপোলে আ. লীগ নেতাদের বৈঠক গভীর ষড়যন্ত্র: রিজভী বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন, সে আলোচনা ভারতের সঙ্গে হবে: তথ্য উপদেষ্টা ফের বাড়ল স্বর্ণের দাম ভূমিকম্পে পঞ্চগড়সহ কাঁপল চার দেশ ঢাকাসহ আট জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন ৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর ছাত্রদলের ৫ কর্মী গুলিবিদ্ধের জেরে জামায়াত নেতাদের বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ লিভারপুলের গোলবন্যায় বিধ্বস্ত পচেত্তিনোর ম্যানইউ চুক্তি সমঝোতা ছাড়াই শেষ হলো জলবায়ু সম্মেলন

ঈদুল ফিতরের ট্রেনযাত্রা শুরু

admin
আপডেটঃ : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

★ নিউজ ডেস্কঃ আজ থেকে শুরু হয়েছে আসন্ন ঈদুল ফিতরের ট্রেনযাত্রা। বাংলাদেশ রেলওয়ে ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে বিশেষ ব্যবস্থা করেছে।

সোমবার (২৪ মার্চ) সকাল ৬টায় ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায় ধূমকেতু এক্সপ্রেস। ঈদুল ফিতরের ট্রেনযাত্রা শুরু হলো এ ট্রেনের মাধ্যমে।

এছাড়া সারাদেশের বিভিন্ন জায়গায় চলাচল করা ট্রেনগুলোও বিশেষ ব্যবস্থায় চলবে। আজ যারা যাত্রা করছেন, তাদের অগ্রীম টিকিট গত ১৪ মার্চ বিক্রি করেছ রেলওয়ে। যথাক্রমে এই টিকিট বিক্রি চলেছে গত ২০ মার্চ পর্যন্ত।

বাংলাদেশ রেলওয়ে বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে কমলাপুর, বিমানবন্দর, জয়দেবপুরসহ দেশের বিভিন্ন স্টেশনে স্থানীয় পুলিশ ও র‍্যাবের সহযোগিতায় সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করেছে।

উল্লেখ্য, আরও কিছু দিন ঈদের বাকি। পরে গেলে অনেক ভোগান্তি বাড়তে পারে, তাই একটু আগভাগেই বাড়ির পথ ধরছেন রাজধানীর অনেকেই। ট্রেনে পরিবার নিয়ে ভ্রমণে আনন্দের কথাও জানিয়েছেন তারা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ