• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

ইজিবাইক-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৭

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

দুর্ঘটনা ডেস্ক রিপোর্টঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইজিবাইক-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে তিন মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টায় উপজেলার গোপালপুর ইউনিয়নের চাপরাইল ব্রিজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৪ জন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাকি ৩ জনকে গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী।

তিন মাস বয়সি মৃত শিশু ঋষি মজুমদার উপজেলার গোপালপুর ইউনিয়নের জোয়ারিয়া গ্রামের রায়মোহন মজুমদারের ছেলে।

ওসি আইয়ুব আলী বলেন, যাত্রীবাহী একটি মাহেন্দ্র কোটালীপাড়া থেকে টুঙ্গিপাড়া আসছিল। আর যাত্রীবাহী একটি ইজিবাইক জোয়ারিয়া থেকে কোটালীপাড়ার মাঝবাড়ি যাচ্ছিল। দুইটি যান গোপালপুরের চাপরাইল ব্রিজ সংলগ্ন সড়কে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

ইজিবাইকে থাকা মায়ের কোল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিন মাস বয়সি শিশুর মৃত্যু হয়। এই ঘটনায় আরও ৭ জন আহত হয়। স্থানীয় লোকজন আহতদের টুঙ্গিপাড়া হাসপাতালে নিয়ে আসেন।

ওসি আরও বলেন, আহত ৭ জনের মধ্যে ৪ জন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাকি ৩ জনকে গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ