নূরে আলম জীবনঃ একের পর এক বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের নতুন অধ্যায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন (ছাত্র শিবির)। নতুন প্রজন্মের পছন্দের চিন্তাধারার পরিবর্তন নাকি ছাত্র শিবিরের আধিপত্য কৌশল? জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র সংগঠন (ছাত্রদল) যেনো আসন্ন জাতীয় নির্বাচনের আগে তরুণ প্রজন্মের স্বপ্ন পূরনে জালবুনতে ব্যর্থ হচ্ছে। ১৭ বছর পর নিজ দেশের মাটিতে পা রেখে নতুন সম্ভাবনার বাংলাদেশ বির্নিমানে আলোড়ন তুলেছিল তারেক রহমান। তবে তারেক রহমানের পর প্রথম কোনো নির্বাচন অনুষ্ঠিত হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। যেখানে তরুণ প্রজন্মের রায় ছাত্র শিবিরের পক্ষে! এ বার্তা কি জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে। কি ভাবছে বিএনপি? অবশ্যই ছাত্র নেতৃত্ব তৈরি করে আগামীর জাতীয় নেতৃত্ব। তাহলে কি দেশ ইসলামি শাসন ব্যবস্থায় বা ইসলামি দলের নেতৃত্বে যাচ্ছে। হলে হতেও পারে অবাক হওয়ার কিছু নেই। তরুণ প্রজন্মের মানসিকতার পরিবর্তন দৃশ্যমান। ছাত্রদলের মিছিল বড় হলেও ব্যালট পেপারের রায় তার থেকে বহুগুণ ছোট। আজকের ফলাফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। ২১টি পদের মধ্যে এই প্যানেলের প্রার্থীরা ১৫টিতে জয়লাভ করেছেন। অপরদিকে ছাত্রদল প্যানেলের প্রার্থীরা জয় পেয়েছেন ৫টি পদে। বাকি একটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।
ডাকসুঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। ডাকসুতে ভিপি, জিএস ও এজিএস পদে বিপুল জয় পেয়েছেন ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে এই প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। এ ছাড়া ১৩টি সদস্যের মধ্যে ১১টিতে এই প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন।
জাবিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনেও বড় জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’। সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), সহসাধারণ সম্পাদকসহ (এজিএস) এই শিক্ষার্থী সংসদের ২১টি পদের মধ্যে ১৬টিতেই জয় পেয়েছেন এই প্যানেলের প্রার্থীরা।
অপর দিকে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ–সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল পাঁচটি পদে জয় পেয়েছে।
রাকসুঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট ২৩ পদের মধ্যে ২০টিতে জয়ী হয়েছে।
রাকসুর ইতিহাসে এবার প্রথম ছাত্রশিবির-সমর্থিত সহসভাপতি (ভিপি) হিসেবে নির্বাচিত হয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ। তিনি ১২ হাজার ৫৮৭ ভোট পেয়ে বিজয় অর্জন করেন। এদিকে সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ৬ হাজার ৯৭১ ভোট পেয়ে বিজয়ী হন শিবির-সমর্থিত জোটের এস এম সালমান সাব্বির।
চাকসুঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ছাত্রশিবির। ২৬টি পদের মধ্যে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদকসহ (জিএস) ২৪টি পদে জয় পেয়েছে শিবির। ভোটে ছাত্রদল-সমর্থিত প্যানেল খানিকটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারলেও সফলতা আসেনি।
বিএনপির জন্য আসন্ন নির্বাচনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে তরুণ প্রজন্মের ভোটারদের ভোট।
![]()