• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় রুবেল (৪০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি পুলিশের নায়েক পদে কর্মরত ছিলেন। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশ হেডকোয়ার্টারের পাশে দায়িত্ব শেষ করে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন রুবেল। এ সময় খিলগাঁও ফ্লাইওভারে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ