• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

ঈদের ছুটি কাটিয়ে চালু হলো মেট্রো

admin
আপডেটঃ : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

★ নিউজ ডেস্কঃ ঈদের দিন বন্ধ ছিল রাজধানীতে চলাচল করা গণপরিবহন মেট্রোরেল। ঈদের ছুটি শেষে আজ মঙ্গলবার থেকে আবারও চলতে শুরু করেছে মেট্রো।

আজ মঙ্গলবার (১ এপ্রিল) ৭টা ১০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে দিনের প্রথম ট্রিপে মতিঝিলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে মেট্রোরেল। মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ৩০ মিনিটে।

ঈদের আগে এক বিশেষ ঘোষণায় মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, পবিত্র ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষ্যে শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। অন্য দিনগুলোতে যথা নিয়মে মেট্রোরেল চলাচল অব্যাহত থাকবে। সেই ঘোষণা অনুযায়ী আজ সকালে যাত্রা শুরু করে মেট্রোরেল।

এদিকে, ফিরেছে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনও। ঈদের আগে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানান, ঈদের দিন সারা দেশে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে। ঈদের আগে সব ট্রেনের ডে-অফ বাতিল থাকবে এবং ঈদের পর তা আবার কার্যকর হবে।

ঢাকা রেলওয়ে স্টেশনে খোঁজ নিয়ে জানা গেছে, দিনের প্রথম ট্রেন হিসেবে পর্যটক এক্সপ্রেস ভোর ৬টা ১৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ