• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক

admin
আপডেটঃ : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে আগামী শনিবার (২০ ডিসেম্বর) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা জানান প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, ‘গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। আগামীকাল (শুক্রবার, ১৯ ডিসেম্বর) সব উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।’এছাড়া হাদির স্ত্রী-সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে বলেও জানান প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, ‘গণতান্ত্রিক উত্তরণের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছি। তার কণ্ঠ স্তব্ধ করার মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণে বাধা দেওয়া সম্ভব হবে না। তার স্বপ্ন বাস্তবায়নের দায় সকলের।’

সবাইকে ধৈর্য ধারণ, অপপ্রচার ও গুজবে কান না দিয়ে যেকোনো হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান। এছাড়া দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আস্থা রাখতে আহ্বান জানিয়েছেন তিনি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ