• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
এনএসআই কর্মীদের বিশেষ ভাতা বাড়ল অবসরের সিদ্ধান্ত থেকে ‘ইউটার্ন’ রোনালদোর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা নিউজার্সির প্যাটারসন সিটির ডেপুটি মেয়র হলেন সুনামগঞ্জের আবু সুফিয়ান ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই পক্ষের সংঘর্ষে নারী শিশুসহ আহত অন্তত ১৭ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুললেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন

ধামরাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে ট্রাকচালক নিহত

admin
আপডেটঃ : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

★ নিউজ ডেস্কঃ ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা বাসস্ট্যান্ড এলাকায় ড্রাম ট্রাক ও সেলফি পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে আশিক হোসেন (২৪) নামে এক ড্রাম ট্রাকচালক নিহত হয়েছেন। এ সময় ড্রাম ট্রাকে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়।

শনিবার (২৯ মার্চ) রাতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারওয়ার।

এর আগে, বিকেল ৫টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের বালিথা স্ট্যান্ডের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক হোসেন উপজেলার নান্নার ইউনিয়নের নান্নার গ্রামের ৫ নং ওয়ার্ডের আশরাফ হোসেনের ছেলে। সে পেশায় একজন ট্রাক চালক ছিলেন।

হাইওয়ে পুলিশ জানায়, বিকেলের দিকে মানিকগঞ্জগামী সেলফি পরিবহনের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সেলফি পরিবহন খাদে পড়ে যায় এবং ট্রাক চালক মাথায় আঘাত পান। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারওয়ার বলেন, দুর্ঘটনায় আহত ট্রাক চালককে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করেন। ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ