• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী প্রধান দুই আসামি পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে দেশ আমার, এ দেশ আপনার, এ দেশ সকলেরঃ সমাজকল্যাণ মন্ত্রী কঠিন পরিস্থিতিতেও জ্বালানি তেলের দাম না বাড়িয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে: অর্থমন্ত্রী পিকআপ ভ্যান খাদে পড়ে ৪ জন নিহত ইরানকে ট্রাম্পের আল্টিমেটাম, পাল্টা হুঁশিয়ারি তেহরানের কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কায় শিশু নারীসহ নিহত ১২ গাজায় ইসরায়েলি বর্বরতার জীবন্ত দলিল ‘হিন্দ রাজব’ আটকে দিল ভারত ভাসমান সেতু উল্টে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৫ ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এই ঈদ অত্যন্ত আনন্দের : মির্জা ফখরুল

বাউল শিল্পীদের ওপর হামলার বিচারের দাবিতে মশাল মিছিল

admin
আপডেটঃ : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

বাউল আবুল সরকারের নিঃশর্ত মুক্তি ও মানিকগঞ্জসহ সারা দেশে বাউল শিল্পীদের ওপর হামলার বিচারের দাবিতে মশাল মিছিল করেছে ‘সম্প্রীতি যাত্রা’ নামের একটি নাগরিক প্ল্যাটফর্ম।

শুক্রবার (২৮ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে মশাল মিছিলটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শুরু হয়ে সন্ধ্যা ৭টায় রাজু ভাস্কর্যের গিয়ে শেষ হয়।

এর আগে শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে ‘গানের আর্তনাদ’ শীর্ষক প্রতিবাদী গানের অনুষ্ঠানের আয়োজন করে ‘সম্প্রীতি যাত্রা’। বিকাল সাড়ে ৫ টার দিকে সেই অনুষ্ঠানে হামলা, ভাঙচুর ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।

আয়োজকদের দাবি, ‘কনসার্ট ফর ঢাকার’ অনুষ্ঠান থেকে কিছু ‘স্বেচ্ছাসেবক’ জুলাই মঞ্চের সঙ্গে যুক্ত হয়ে এই হামলা চালায়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং হাতাহাতির ঘটনা ঘটে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ