• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম:
যাত্রাবাড়ীতে প্লাস্টিকের বস্তায় পরিত্যক্ত ১০ ককটেল উদ্ধার আশুলিয়ায় পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭ ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে ৮০ হুথি যোদ্ধা নিহত অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছেঃ হাবিব এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার ৩ মামলায় সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের হাইকোর্টে জামিন জেনিথ ইসলামী লাইফের সঙ্গে ডিজিইপে-এর অনলাইন প্রিমিয়াম সংগ্রহ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর বিদেশে থাকা আ.লীগ নেতাদের নির্দেশনায় ককটেল বিস্ফোরণ-বাসে আগুন: পুলিশ

কারাগারে অসুস্থ হয়ে মারা গেলেন আ’ লীগ নেতা মুরাদ

admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মুরাদ হোসেন (৬৫) নামে আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে তাকে অচেতন অবস্থায় কারা কর্তৃপক্ষ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারা সূত্র জানিয়েছে, কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় কারারক্ষীরা প্রথমে তাকে কারা হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

মৃত মুরাদ হোসেন মিরপুর-১২ ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সাবেক কমিশনার ছিলেন তিনি। তার বাবার নাম আমজাদ হোসেন শিকদার বলে জানা গেছে।

এদিকে মৃত্যুর খবর পেয়ে তার স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া চলমান বলে কারাগার সূত্র জানিয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ