• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
এনএসআই কর্মীদের বিশেষ ভাতা বাড়ল অবসরের সিদ্ধান্ত থেকে ‘ইউটার্ন’ রোনালদোর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা নিউজার্সির প্যাটারসন সিটির ডেপুটি মেয়র হলেন সুনামগঞ্জের আবু সুফিয়ান ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই পক্ষের সংঘর্ষে নারী শিশুসহ আহত অন্তত ১৭ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুললেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন

রাজবাড়ীতে ট্রাকচাপায় শিশু নিহত

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

★ নিউজ ডেস্কঃ রাজবাড়ীতে ট্রাকচাপায় তাফসিরুল সরদার (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের পার্সপোট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাফসিরুল মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের বেদে সাদ্দাম সরদারের ছেলে। তারা আলাদিপুরে রাজবাড়ী জেলা যুব উন্নয়ন অফিসের বিপরীত পাশের মাঠে অস্থায়ী ঘর তুলে বসবাস করেন।

নিহত তাফসিরুলের প্রতিবেশী বেদে সবুজ মোল্লা জানান, তারা প্রায় ৪০টি বেদে পরিবার এক মাস আগে আলাদিপুরে রাজবাড়ী জেলা যুব উন্নয়ন অফিসের বিপরীত পাশের মাঠে অস্থায়ী ঘর তুলে বসতি গড়েন। দুইদিন আগে ঈদের জন্য নতুন একটি প্যান্ট কেনে তাফসিরুল। তবে তার ওই প্যান্টটি পড়নে ঢিলা হয়। আজ ইফতারের কিছুক্ষণ আগে সে ওই প্যান্টটি ফিটিং করার জন্য বাইসাইকেল নিয়ে স্থানীয় আলাদিপুর বাজারে দর্জির দোকানে যায়। প্যান্ট ফিটিং করে বাড়ি ফেরার পথে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তপূর্বক আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ