• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম:
ন্যাশনাল লাইফের বোর্ড সভার তারিখ পরিবর্তন পরীক্ষা দিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল ২ শিক্ষার্থীর চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল কাশিমপুর কারাগার থেকে নারী কয়েদির পলায়ন, বরখাস্ত ৭ বর্ণাঢ্য আয়োজনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন আ.লীগ-জামায়াত সংশ্লিষ্টদের নিয়ে বিএনপির কমিটি, গণপদত্যাগের হুমকি সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর আজ শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম বায়তুল মোকাররমে প্রাক-খুতবায় আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী মেহেরপুরে পপুলার লাইফের চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

বুড়িচংয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

admin
আপডেটঃ : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

নিউজ ডেস্কঃ কুমিল্লার বুড়িচংয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে বুড়িচং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হোসেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিল্লাল হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শামসুল ইসলামসহ কৃষি অফিসের বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তারা এবং সুবিধাভোগী কৃষক-কৃষাণীরা।

এ সময় বসতবাড়িতে শাকসবজি চাষে উৎসাহ দিতে ১৬০ জন কৃষক-কৃষাণীকে বীজ ও সার প্রদান করা হয়। পাশাপাশি মাঠ পর্যায়ে ১ বিঘা জমিতে চাষের জন্য ৫০ জন লাউ চাষী, ৮০ জন বেগুন চাষী, ৫০ জন মিষ্টি কুমড়া চাষী ও ৫০ জন শসা চাষীকে হাইব্রিড বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

এছাড়া ২০ জন গম, ২৫০ জন সরিষা, ১০ জন মসুর ডাল এবং ২০ জন সূর্যমুখী চাষীকে রবি প্রণোদনার আওতায় বীজ ও সার দেওয়া হয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ