• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১২ অপরাহ্ন

হ্যান্ডকাফ পরানোয় পুলিশকে ধমক দিলেন সুব্রত বাইন

admin
আপডেটঃ : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

নিউজ ডেস্কঃ হাতে হ্যান্ডকাফ পরানোয় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পুলিশকে ধমক দিলেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। প্রিজনভ্যান থেকে হাজতখানায় নেয়ার পথে এই ঘটনা ঘটে।

রাজধানীর হাতিরঝিল থানার অস্ত্র মামলায় চার্জ গঠনের শুানানি করতে বুধবার (১৫ অক্টোবর) সকালে সুব্রত বাইনকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় প্রিজন্যান থেকে তাকে নামানো হয়।

এরপর মহানগর দায়রা জজ আদালতের পুলিশ তাকে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পড়ান। এরপর তার হাতে হ্যান্ডকাফ পরাতে গেলে ধমক দিয়ে ওঠেন সুব্রত বাইন।

উল্লেখ্য, আজ রাজধানীর হাতিরঝিল থানায় অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার তিন সহযোগীর বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির দিন ধার্য আছে। দুপুরে ঢাকার মহানগরের পনেরো নম্বর বিশেষ ট্রাইবুনালের বিচারক সাইফুর রহমান মজুমদারের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ