• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

পলাতক আ’লীগ নেতা আরাফাতের ভাইরাল প্রশ্ন!

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

সূর্যের আলো নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত দেশের জনগণ ও বর্তমান ক্ষমতাসীনদের উদ্দেশ্যে বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন। যা সূর্যের আলো’র পাঠকদের জন্য তুলে ধরা হলো হুবহু!

সাগর-রুনি হত্যাকাণ্ডের কী হলো? পিলখানা হত্যাকাণ্ডের তদন্তের কী হলো? ৫ মে হেফাজতের ঘটনার কী হলো?

এই বিষয়গুলো নিয়ে যত অপপ্রচার চালানো হয়েছে, সেগুলো সত্যি হলে তো গত ১৪ মাসে সবগুলো বিষয়ের একটি সমাধান চলে আসত।
আসেনি কেন? কারণ এই বিষয়গুলো নিয়ে মিথ্যাচার করা হয়েছিল—ঠিক যেমন ২৬ লক্ষ ভারতীয় নিয়ে মিথ্যাচার করা হয়েছিল।

ভারতের সঙ্গে চুক্তিগুলো নিয়েও মিথ্যাচার করা হয়েছে। গত ১৪ মাসে ভারতের সঙ্গে সম্পাদিত একটি চুক্তিও বাতিল করা হয়নি।
কারণ প্রতিটি চুক্তির মাধ্যমে বাংলাদেশের জনগণের লাভ হয়েছে। এগুলো বাতিল করলে বাংলাদেশের ক্ষতিই হতো।
ভারত থেকে বরং বিদ্যুৎ আমদানি বৃদ্ধি করা হয়েছে—কেন?

পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে কত গালগল্প! কিন্তু একটিও প্রমাণ হাজির করতে পারেনি গত ১৪ মাসে।

সেতু ব্যবহার করে তো সুবিধা ঠিকই ভোগ করছেন।

বিদ্যুৎ খাতে “ক্যাপাসিটি চার্জ” নিয়ে কত দুর্নীতির অভিযোগ করা হয়েছিল, অথচ এখন সেই ক্যাপাসিটি চার্জ আর দুর্নীতি নেই—
এটি হয়ে গেছে “মূলধন”! হা হা হা! কী অদ্ভুত এদের মিথ্যাচার!

মনে রাখবেন, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য যখন মিথ্যাচার করা হয়,
তাতে রাজনৈতিক প্রতিপক্ষ হয়তো ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু দেশের মানুষও ক্ষতিগ্রস্ত হয়।

— মোহাম্মদ আলী আরাফাত

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ