• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

সিরিজ নিশ্চিতের লক্ষ্যে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

admin
আপডেটঃ : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

নিউজ ডেস্কঃ আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে এবার টাইগারদের লক্ষ্য এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়। সে লক্ষ্যে মাঠে নামার আগে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলি অনিক।

শুক্রবার (৩ অক্টোবর) শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায় শুরু হবে ম্যাচটি। খেলাটি সরাসরি সম্প্রচার করবে দেশের দুইটি বেসরকারি টেলিভিশন টি-স্পোর্টস ও নাগরিক টিভি।

এই ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবকে বিশ্রাম দেয়া হয়েছে। তাদের জায়গায় একাদশে ঢুকেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও শরীফুল ইসলাম।

অন্যদিকে সিরিজে টিকে থাকার মিশনে একাদশে তিন পরিবর্তন এনেছে আফগানিস্তান। শারাফউদ্দিন আশরাফ, ফরিদ আহমেদ মালিক ও মোহাম্মদ ইসহাকের জায়গায় একাদশে এসেছেন ওয়াফিউল্লাহ তারাখিল, আবদুল্লাহ আহমাদজাই, মুজিব উর রহমান।

বাংলাদেশের একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলি অনিক (অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

আফগানিস্তানের একাদশ : সেদিকউল্লাহ আতাল, ইবরাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ডারউইশ রাসুলি, ওয়াফিউল্লাহ তারাখিল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান (অধিনায়ক), আবদুল্লাহ আহমাদজাই, নূর আহমেদ, মুজিব উর রহমান।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ