• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি অভিনেতা সোহেল খান আর নেই সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

লঙ্কানদের হারিয়ে সুপার ফোর শুরু টাইগারদের

admin
আপডেটঃ : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ শেষ ওভারে দরকার ছিল ৫ রান। দাসুন শানাকার প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ সমতায় আনেন জাকের আলী। ম্যাচ হয়ে গেছে টাই, ৫ বলে তখন মাত্র ১ রান চাই। এরপর টানা দুই উইকেট হারিয়ে চাপ বাড়ে বাংলাদেশ শিবিরে। একে একে বিদায় নেন জাকের ও শেখ মেহেদী। তবে পঞ্চম বলে কাঙ্ক্ষিত রানটি তুলে নেন নাসুম আহমেদ। তাতেই সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে শুভসূচনা করল টাইগাররা।

দুর্দান্ত এই জয়ে এশিয়া কাপের ফাইনালের সমীকরণে এগিয়ে গেল বাংলাদেশ। সুপার ফোরে বাংলাদেশ তাদের পরবর্তী দুটি ম্যাচ খেলবে পাকিস্তান ও ভারতের বিপক্ষে। এর যেকোন একটি ম্যাচ জিতলেও ফাইনালের সমীকরণ উজ্জ্বল হবে বাংলাদেশের।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার দেওয়া ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে টাইগাররা। কিন্তু শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১ রানে শূন্য হাতে ফিরে যান তানজিদ হাসান। এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে চাপ সামলান সাইফ হাসান। ৩৪ বলে ৫৯ রানের জুটি গড়েন তারা। ব্যক্তিগত ২৩ রানে ফেরেন লিটন। তবে অন্যপ্রান্তে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন সাইফ। শেষ পর্যন্ত ৪৫ বলে ৬১ রান করে বিদায় নেন তিনি।

এরপর ব্যাট হাতে জ্বলে ওঠেন তাওহিদ হৃদয়। সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ে খারাপ সময় কাটালেও এবার দলের প্রয়োজনেই খেলেন দায়িত্বশীল ইনিংস। ৩৭ বলে ৫৮ রানে থামেন তিনি। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে নিজের চতুর্থ ফিফটি তুলে নেওয়ার পাশাপাশি স্পর্শ করেন এক হাজার রানের মাইলফলকও। শেষদিকে কিছুটা নাটকীয়তা তৈরি হলেও শামীম ও নাসুমে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। এতে সুপার ফোর পর্বে আত্মবিশ্বাসী সূচনা হলো টাইগারদের।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান তোলে লঙ্কানরা। ইনিংসের শুরুতে ঝড়ো ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা। তবে তাসকিন আহমেদ আঘাত হানেন প্রথমে, এরপর শেখ মেহেদী ফিরিয়ে দেন মেন্ডিস ও মিশরাকে। মাঝপথে লঙ্কানরা ব্যাটিংয়ে থমকে গেলেও শেষ দিকে দারুণ ঝড় তোলেন দাসুন শানাকা। ৩৭ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংসে ভর করে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় লঙ্কানরা। তাকে সঙ্গ দেন চারিথ আসালঙ্কা, ১২ বলে করেন ২১ রান। বাংলাদেশের হয়ে সেরা বোলার মুস্তাফিজুর রহমান, ১৯ রানে নেন ৩ উইকেট। শেখ মেহেদীর ঝুলিতে গেছে ২টি।

২৪ সেপ্টেম্বর সুপার ফোরে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ, প্রতিপক্ষ ভারত।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ