• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে হারল আর্জেন্টিনা

admin
আপডেটঃ : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ কনমেবল অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এমনকি পয়েন্ট টেবিলের শীর্ষে থাকাও নিশ্চিত ছিল। ইকুয়েডরের মাঠে নির্ভার ওই আর্জেন্টিনা লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে ১-০ গোলে হেরেছে।

বুধবার সকালে ইকুয়েডরের স্তাডিও মনুমেন্টালে প্রথমার্ধের যোগ করা সময়ের ১৩ মিনিটে এভার ভ্যালেন্সিয়া পেনাল্টি থেকে গোল করে ইকুয়েডরকে এগিয়ে নেন। ওই গোল আলবিসেলেস্তেরা শোধ করতে পারেনি।

আকাশি-সাদা জার্সির দল অবশ্য প্রথমার্ধেই বড় ধাক্কাটা খায়। ৩১ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অভিজ্ঞ বেনফিকা ডিফেন্ডার নিকোলাস ওতামেন্ডি। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে ইকুয়েডরের চেলসি মিডফিল্ডার কেইসেডো লাল কার্ড দেখলে ম্যাচে ভারসাম্য আসে। কিন্তু লিওনেল স্কালোনির দল আর ম্যাচে ফিরতে পারেনি।

আর্জেন্টিনা অবশ্য শুরুর একাদশে ম্যাচে বেশ কিছু পরিবর্তন এনেছিল। আগে থেকেই মেসি ছিলেন না। কার্ড জটিলতায় ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো খেলতে পারেননি। হুলিয়ান আলভারেজও ছিলেন না শুরুতে। আর্জেন্টিনা ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে বাছাইপর্ব শেষ করল।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ