• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি অভিনেতা সোহেল খান আর নেই সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

চকবাজারে সিআইডির অভিযানে ভেজাল প্রসাধনী ব্যবসায়ী গ্রেপ্তার

admin
আপডেটঃ : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকার চকবাজারে সিআইডির বিশেষ অভিযানে ভেজাল প্রসাধনী ব্যবসায়ী মো. তারিকুল ইসলাম ওরফে নয়ন (৩৩) গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান।

তিনি জানান, বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে চকবাজারের বড় কাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার জানান, নয়ন দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ও ভেজাল কসমেটিক উৎপাদন ও বাজারজাত করছিলেন। এসব ক্ষতিকর প্রসাধনী ব্যবহারে সাধারণ মানুষের ক্যান্সারসহ প্রাণঘাতী রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ছিল।

তিনি আরও বলেন, নয়নের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত চলছে। পাশাপাশি ভেজাল ও ক্ষতিকর পণ্য উৎপাদন ও বিপণনে জড়িত অন্যান্যদেরও আইনের আওতায় আনা হবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ