• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির একটি প্রাইভেটকার উল্টে তিনজন নিহত হয়েছেন। এসময় আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জের মাওয়া থেকে ঢাকার দিকে যাওয়ার সময় প্রাইভেটকারটির চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত চারজনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসক আরেকজনকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তির অবস্থা গুরুতর।

হাসারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী বলেন, প্রাইভেটকারটি মাওয়া হতে ঢাকার দিকে যাচ্ছিল। প্রাইভেট কারের চাকা পাংচার হয়ে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি সড়ক থেকে সরিয়ে নিয়েছি এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ