• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

ডাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা, ভিপি আবিদুল-জিএস হামিম

admin
আপডেটঃ : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হয়েছে। সংগঠনটি ভিপি পদে আবিদুল ইসলাম খান এবং জিএস পদে তানভীর বারী হামিমকে মনোনয়ন দিয়েছে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

২৮টি পদের মধ্যে ২৭ পদে প্রার্থী দিয়েছে ছাত্রদল। প্রকাশনা ও গবেষণা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী জুলাই আন্দোলনে আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে ছাত্রদল এই পদে কোনো প্রার্থী না দিয়ে তাকে সমর্থন দেবে বলে জানান রাকিবুল ইসলাম রাকিব।

তিনি বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনপ্রিয় ও তরুণ নেতাদেরকে মনোনীত করা হয়েছে। এখানে কারো কোনো হস্তক্ষেপ নেই।’

ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী এবং জিএস প্রার্থী তানভীর বারী হামিম কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

এছাড়া এজিএস পদে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর আল হাদী মায়েদকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপির ছাত্র সংগঠনটি।

একনজরে ডাকসুতে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল:

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ