• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে তেল কম দেওয়ায় অস্ত্র দেখিয়ে পাম্প কর্মচারীকে হুমকি খালেদা জিয়ার শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা গ্রহণ করলেন নাতনী জাইমা রহমান সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশির মৃত্যু, আহত ১০ টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত নারীদের পেছনে ফেলে এগিয়ে যাওয়া সম্ভব নয় আলোচিত এক পরিবারের কাছে জিম্মি হেমায়েতপুরবাসী, চাঁদাবাজিতে অতিষ্ট ব্যবসায়ীরা! লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার রিশাদের ৫ উইকেট, তামিমের সেঞ্চুরিতে প্রস্তুতি সারল বাংলাদেশ ধানমন্ডি ৩২ নম্বরে মিছিল নিয়ে যাওয়ার পথে ৪ আ.লীগ কর্মী গ্রেফতার রাজশাহীতে ঈদগাহ ইমাম নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, একজনের মৃত্যু

মিষ্টি জান্নাতের বাবা মারা গেছেন

admin
আপডেটঃ : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢালিউডের আলোচিত নায়িকা মিষ্টি জান্নাতের বাবা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

স্যোশাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে নিজেই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (৩০ জুলাই) ভোর ৪টায় দেওয়া ওই পোস্টে মিষ্টি জান্নাত লিখেছেন, ‘আমার বাবা আর নেই।’

তার এই সংক্ষিপ্ত বার্তাটি প্রকাশের পর থেকেই শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা শোক ও সমবেদনা জানাতে শুরু করেছেন। মিষ্টি জান্নাতের পরিবারের প্রতি নেমে এসেছে গভীর শোক।

তার এই দুঃসময়ে চলচ্চিত্র জগতের অনেকেই পাশে দাঁড়িয়েছেন। জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর কমেন্ট বক্সে লিখেছেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন।’

এছাড়া অসংখ্য নেটিজেনও শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘আপনার বাবার জন্য অনেক অনেক দোয়া রইলো, মহান আল্লাহ আপনার বাবাকে যেন জান্নাতুল ফেরদাউস নসীব করে, আমিন।’

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটে মিষ্টি জান্নাতের। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন পেশাদার চিকিৎসকও।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ