• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

বাংলাদেশে জাতিসংঘের মানবাদিকারের কার্যালয়ের বিরুদ্ধে প্রতিবাদ

admin
আপডেটঃ : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের বিরুদ্ধে গভীর উদ্বেগ ও তীব্র আপত্তি জানিয়েছে ইসলামী রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি এই সিদ্ধান্তকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অপচেষ্টা বলে আখ্যা দিয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এক বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে নেতৃত্ব দেন জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম দেশ। আমাদের নিজস্ব সংবিধান, বিচারব্যবস্থা ও মানবাধিকার কমিশন রয়েছে। অতএব, আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থার স্থায়ী উপস্থিতি আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত এবং অগ্রহণযোগ্য।

তারা বলেন, সরকারের এক পররাষ্ট্র উপদেষ্টা এই সিদ্ধান্তকে দেশের স্বার্থে বললেও, সেই স্বার্থ জাতির কাছে এখনও অস্পষ্ট। জাতিসংঘের কার্যালয় স্থাপন ধর্মীয় মূল্যবোধ, সাংস্কৃতিক ঐতিহ্য ও সামাজিক সংহতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সমাবেশে বক্তব্য রাখেন জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদ্দীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান এবং প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী প্রমুখ।

তারা বলেন, সরকার যেন জাতীয় স্বার্থ ও ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিদেশি প্রভাব বিস্তারের পথ প্রশস্ত না করে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ