• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

জেনিথ লাইফের ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত

admin
আপডেটঃ : শনিবার, ৫ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনব্যাপী জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির গ্র্যান্ড ওপেনিং ব্রাঞ্চ ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৫ জুলাই) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এটিএম এনায়েত উল্যাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনিয়োগ কমিটির চেয়ারম্যান মোঃ ছায়েদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন এর নির্বাহী কমিটির সদস্য এস এম নুরুজ্জামান।

সভার সভাপতিত্ব করেন চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মোঃ আরিফ হোসেন।

সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথির নিকট থেকে চিফ অপারেশন অফিসার মোঃ শাহাদাত হোসেন জিপ গাড়ী এবং সেলস ম্যানেজার আবুল মোবারক ও ব্রাঞ্চ ম্যানেজার রনি কুমার দাস ডায়মন্ড রিং অর্জন করেন।

এছাড়াও বিভিন্ন ক্যাটাগরীতে ব্যবসা সফল কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। সভা শেষে প্রধান অতিথি প্রতি মাসে ব্রাঞ্চ ম্যানেজার মিটিং আয়োজনের জন্য সম্মতি প্রকাশ করেন।

সভায় সারা দেশ থেকে প্রায় ২ শতাধিক বিএম ও এক্সিকিউটিভ অংশগ্রহন করেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ