• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, পুলিশের ওপর হামলা

admin
আপডেটঃ : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

★ নিউজ ডেস্কঃ রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করে থানায় আনার সময় পুলিশের ওপর হামলা করেছেন স্থানীয়রা। তারা ওই যুবককে ছিনিয়ে নিয়ে ব্যাপক মারধর করেন। এতে পুলিশসহ ৫ জন আহত হন।

মঙ্গলবার (১৯ মার্চ) রাতে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এসব তথ্য জানান।

স্থানীয়দের হামলায় খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান আশিকসহ পাঁচজন আহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে অভিযুক্ত যুবকের নাম জান বলে প্রাথমিকভাবে জানা গেছে। যুবককে উদ্ধার করে গুরুতর অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খিলক্ষেত থানার ওসি কামাল হোসেন জানান, খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে এক যুবককে মারধরের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তাকে আটক করে থানায় নিয়ে আসার পথে বিক্ষুব্ধরা পুলিশের গাড়িতে হামলা করে যুবককে ছিনিয়ে নেয়। তাকে রক্ষায় পুলিশের পাঁচ সদস্য আহত হন এবং বেশ কয়েকজনকে অবরুদ্ধ করে রাখা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ