• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

বরিশালে পপুলারের বীমাদাবীর ২ কোটি ২৫ লক্ষ টাকার চেক হস্তান্তর

admin
আপডেটঃ : শনিবার, ২১ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের বরিশাল অঞ্চলের ২ কোটি ২৫ লক্ষ টাকার বীমাদাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন ) সকালে বরিশালে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের নিজস্ব ভবন মিলনায়তনে এ ব্যবসা উন্নয়ন সভা ও বীমাদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক মাসুদ রানা মাসুমের সভাপতিত্বে বীমাদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, জনপ্রিয় একক বীমা প্রকল্পের উর্ধ্বতন নির্বাহী পরিচালক সৈয়দ জাহাঙ্গীর হোসেন আয়নাল, পপুলার ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক কে এম বিল্লাল হোসেন, আল বারাকাহ্ ইসলামী বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক মাহবুবুর রহমান।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ মিজানুর রহমান, জিএম আমজাদুল হক টুলু, পপুলার ডিপিএস প্রকল্পের সিনিয়র জিএম সোয়েব আহমেদ দেওয়ান, একক বীমা প্রকল্পের সিনিয়র জি এম মোঃ তানভীর আল নাহিম, জনপ্রিয় বীমা প্রকল্পের ইনচার্জ নাজমুল হোসেন, ইসলামী ডিপিএস প্রকল্পের জি এম (উন্নয়ন) শহিদুল ইসলাম, আল আমিন বীমা প্রকল্পের ডিজিএম মাসুদ হাসান প্রমুখ।

ব্যবসা উন্নয়ন সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকদের হাতে বীমাদাবীর ২ কোটি ২৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ