• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর ছাত্রদলের ৫ কর্মী গুলিবিদ্ধের জেরে জামায়াত নেতাদের বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ লিভারপুলের গোলবন্যায় বিধ্বস্ত পচেত্তিনোর ম্যানইউ চুক্তি সমঝোতা ছাড়াই শেষ হলো জলবায়ু সম্মেলন বাংলাদেশে আসার পথে ইন্দোনেশিয়ায় বিস্ফোরকবাহী জাহাজ জব্দ ৭ ডিসেম্বর ঢাকা আসবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় করতে হবে: প্রিন্স ডিসেম্বরে বিতর্কিতদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি সতর্কতা: বিজিবি প্রধান গোপালগঞ্জে নতুন অতিরিক্ত পুলিশ সুপার

যশোরে চার বছরের শিশুকে জিম্মি করে মাকে ধর্ষণের চেষ্টা

admin
আপডেটঃ : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

★ নিউজ ডেস্কঃ যশোরে মোবাইল চার্জ দেয়ার কথা বলে ঘরে ঢুকে ৪ বছরেরে শিশুর গলায় ছুরি ধরে মাকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। ব্যর্থ হয়ে ওই নারীকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।

রোববার রাত সাড়ে ১১টার দিকে শহরতলীর বিরামপুর গাবতলায় এ ঘটনা ঘটে।

আহতের ভাই জানান, তাদের প্রতিবেশী হাসান আলী (১৮) রাত সাড়ে ১১টার দিকে মোবাইল চার্জ দেয়ার কথা বলে ঘরের দরজা খোলায়। দরজা খোলার পরপরই ঘরে থাকা ৪ বছরের শিশুর গলায় চাকু ধরে ওই শিশুর মাকে ধর্ষণ চেষ্টা চালায়৷ তখন চিৎকার করলে ওই শিশু ও তার মাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হাসানসহ তার সহযোগীরা৷

ভুক্তভোগীর পিতা জানান, বাসায় কেউ না থাকার সুযোগে তাদের প্রতিবেশি হাসান এ কাণ্ড ঘটিয়েছে৷ তিনি তার মেয়ে ও নাতনীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন৷

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল হোসেন জানিয়েছেন, এ ঘটনায় আহতের ছোট ভাইয়ের বন্ধুসহ অজ্ঞাত আরও দু’জন জড়িত রয়েছে৷ তাদের আটকে অভিযান পরিচালনা করা হচ্ছে। দ্রুতই জড়িতদের আটক করা হবে বলে জানান তিনি৷

তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ