• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম:
ভারতের পেট্রাপোলে আ. লীগ নেতাদের বৈঠক গভীর ষড়যন্ত্র: রিজভী বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন, সে আলোচনা ভারতের সঙ্গে হবে: তথ্য উপদেষ্টা ফের বাড়ল স্বর্ণের দাম ভূমিকম্পে পঞ্চগড়সহ কাঁপল চার দেশ ঢাকাসহ আট জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন ৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর ছাত্রদলের ৫ কর্মী গুলিবিদ্ধের জেরে জামায়াত নেতাদের বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ লিভারপুলের গোলবন্যায় বিধ্বস্ত পচেত্তিনোর ম্যানইউ চুক্তি সমঝোতা ছাড়াই শেষ হলো জলবায়ু সম্মেলন

যশোরে চার বছরের শিশুকে জিম্মি করে মাকে ধর্ষণের চেষ্টা

admin
আপডেটঃ : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

★ নিউজ ডেস্কঃ যশোরে মোবাইল চার্জ দেয়ার কথা বলে ঘরে ঢুকে ৪ বছরেরে শিশুর গলায় ছুরি ধরে মাকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। ব্যর্থ হয়ে ওই নারীকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।

রোববার রাত সাড়ে ১১টার দিকে শহরতলীর বিরামপুর গাবতলায় এ ঘটনা ঘটে।

আহতের ভাই জানান, তাদের প্রতিবেশী হাসান আলী (১৮) রাত সাড়ে ১১টার দিকে মোবাইল চার্জ দেয়ার কথা বলে ঘরের দরজা খোলায়। দরজা খোলার পরপরই ঘরে থাকা ৪ বছরের শিশুর গলায় চাকু ধরে ওই শিশুর মাকে ধর্ষণ চেষ্টা চালায়৷ তখন চিৎকার করলে ওই শিশু ও তার মাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হাসানসহ তার সহযোগীরা৷

ভুক্তভোগীর পিতা জানান, বাসায় কেউ না থাকার সুযোগে তাদের প্রতিবেশি হাসান এ কাণ্ড ঘটিয়েছে৷ তিনি তার মেয়ে ও নাতনীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন৷

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল হোসেন জানিয়েছেন, এ ঘটনায় আহতের ছোট ভাইয়ের বন্ধুসহ অজ্ঞাত আরও দু’জন জড়িত রয়েছে৷ তাদের আটকে অভিযান পরিচালনা করা হচ্ছে। দ্রুতই জড়িতদের আটক করা হবে বলে জানান তিনি৷

তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ