• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে তেল কম দেওয়ায় অস্ত্র দেখিয়ে পাম্প কর্মচারীকে হুমকি খালেদা জিয়ার শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা গ্রহণ করলেন নাতনী জাইমা রহমান সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশির মৃত্যু, আহত ১০ টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত নারীদের পেছনে ফেলে এগিয়ে যাওয়া সম্ভব নয় আলোচিত এক পরিবারের কাছে জিম্মি হেমায়েতপুরবাসী, চাঁদাবাজিতে অতিষ্ট ব্যবসায়ীরা! লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার রিশাদের ৫ উইকেট, তামিমের সেঞ্চুরিতে প্রস্তুতি সারল বাংলাদেশ ধানমন্ডি ৩২ নম্বরে মিছিল নিয়ে যাওয়ার পথে ৪ আ.লীগ কর্মী গ্রেফতার রাজশাহীতে ঈদগাহ ইমাম নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, একজনের মৃত্যু

প্রধান উপদেষ্টার বাসভবন, সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

admin
আপডেটঃ : সোমবার, ৯ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা, সচিবালয় ও পার্শ্ববর্তী এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এ সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তি বুধবার প্রকাশ হলেও রবিবার রাতে বিষয়টি জানা যায়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ক্ষমতাবলে সোমবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টু রোড) যেকোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ