• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

খালেদা জিয়ার হাতে গুলশানের বাড়ির কাগজ তুলে দিলেন গণপূর্ত উপদেষ্টা

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজধানীর ১৯৬ নম্বর গুলশান এভিনিউতে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে বরাদ্দকৃত নিজস্ব বাড়িটির নামজারির কাগজ তাঁর নিকট পৌঁছে দিয়েছে সরকার।

বুধবার (৪ জুন) রাত ৯টার দিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান খালেদা জিয়ার হাতে নামজারির কাগজ তুলে দেন।

এ সময় গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ বিষয়ে খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, উপদেষ্টা আদিলুর রহমান খানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসেছিলেন। আধা ঘণ্টার মতো তারা ছিলেন। এটা সৌজন্য সাক্ষাৎ ছিল।

বাড়ির নামজারির কাগজ হস্তান্তরের বিষয়ে তিনি জানান, উপদেষ্টা কিছু কাগজ নিয়ে এসেছিলেন। সেগুলো দিয়েছেন। তবে এটা কীসের কাগজ, তা তিনি জানেন না।

তবে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, তারা চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ নিতে এসেছিলেন এবং ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

১৯৮১ সালের ৩১ মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় জিয়াউর রহমানের শাহাদাত বরণের পর তাঁর স্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর গুলশান এলাকায় দেড় বিঘা জমির ওপর অবস্থিত ওই বাড়ি বরাদ্দ দেয় তৎকালীন সরকার।

বাড়িটি খালেদা জিয়া গুলশানে ‘ফিরোজা’ নামের যে বাড়িতে থাকেন তার একেবারে পাশেই তার নিজের নামে বরাদ্দকৃত বাড়িটি ১৯৬ নম্বর গুলশান এভিনিউতে। তিন বেড, বিশাল ড্রয়িং, লিভিং রুম ও সুইমিং পুলসহ অত্যাধুনিক সুযোগ-সুবিধা রয়েছে ওই বাড়িতে।

এর বাইরে ঢাকা সেনানিবাসের ভেতরও আরেকটি বাড়ি খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে বিগত আওয়ামী লীগ সরকার সেনানিবাসের বাড়ির বরাদ্দ বাতিল করে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ