• রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম:
২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী প্রধান দুই আসামি পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে দেশ আমার, এ দেশ আপনার, এ দেশ সকলেরঃ সমাজকল্যাণ মন্ত্রী কঠিন পরিস্থিতিতেও জ্বালানি তেলের দাম না বাড়িয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে: অর্থমন্ত্রী পিকআপ ভ্যান খাদে পড়ে ৪ জন নিহত ইরানকে ট্রাম্পের আল্টিমেটাম, পাল্টা হুঁশিয়ারি তেহরানের কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কায় শিশু নারীসহ নিহত ১২ গাজায় ইসরায়েলি বর্বরতার জীবন্ত দলিল ‘হিন্দ রাজব’ আটকে দিল ভারত ভাসমান সেতু উল্টে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৫ ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এই ঈদ অত্যন্ত আনন্দের : মির্জা ফখরুল

নরসিংদীতে দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যা

admin
আপডেটঃ : রবিবার, ১১ মে, ২০২৫

  • নিউজ ডেস্কঃ নরসিংদীর পলাশে তুচ্ছ ঘটনায় ইসমাইল নামে (৪৫) এক দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১০ মে) রাতে উপজেলার ডাংগা ইউনিয়নের খিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল মিয়ার বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নে। তিনি খিলপাড়ার পুবালী এলাকার একটি কলোনীতে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়, শনিবার রাত ৮টার দিকে খিলপাড়া গ্রামের সড়কে দাঁড়িয়ে ছিলেন ইসমাইল। এ সময় একই গ্রামের আছান আলীর ছেলে আফজাল হোসেনের সঙ্গে দেখা হয় তার। আগে আফজালের কাছ থেকে ৫০০ টাকা ধার নিয়েছিল ইসমাইল। এ টাকা চাইতে গিয়ে দু’জনই তর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে আফজাল একটি ছুড়ি দিয়ে ইসমাইলের কোমরে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ইসমাইলের মৃত্যু হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ৫০০ টাকার লেনদেন নিয়ে ইসমাইল ও আফজালের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আফজাল তাকে ছুরিকাঘাতে হত্যা করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও ওসি জানান।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ