জেলা ডেস্কঃ গোপালগঞ্জ জেলায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার পদায়ন করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
প্রজ্ঞাপন অনুযায়ী, মো. হেলাল উদ্দিন ভূঁইয়াকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার পদ থেকে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে এই কর্মকর্তাকেই আগামী ২৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
![]()