• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:

হাম উপসর্গে ঝরল আরও পাঁচজনের প্রাণ

admin
আপডেটঃ : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

অনলাইন ডেস্কঃ দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২০৬ জন। নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮৫ জন।

শুক্রবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য জরুরি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণ কক্ষের প্রকাশিত সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর সকাল ৮টা থেকে ২০ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সিলেট বিভাগে দুজন, ঢাকা বিভাগে দুজন এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হামে মোট ২ লাখ ৫৪ হাজার ৫৯৩ জন শনাক্ত হয়েছেন। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৫ হাজার ৯৬৬ জন। একই সময়ে সন্দেহজনক হামে মোট ১ হাজার ২৩৬ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০৫।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৮৫ জনের মধ্যে সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮৫ জন। পাশাপাশি হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৩৭০ জনসহ গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২ লাখ ২৭ হাজার ৬৭৫ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সন্দেহজনক হামে ৪৪৬ জন শনাক্ত হয়েছেন। চট্টগ্রামে ২৩৩, সিলেটে ১৩৫, বরিশালে ১১৮, খুলনায় ১১৬, ময়মনসিংহে ৭৯, রংপুরে ৩৩ এবং রাজশাহীতে ২৫ জন শনাক্ত হয়েছেন।

হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম অব্যাহত রয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ