• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ কবে কোথায় আঘাত হানবে

admin
আপডেটঃ : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

অনলাইন ডেস্কঃ বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে নতুন একটি ঘূর্ণিঝড়, যার সম্ভাব্য নাম দেওয়া হয়েছে ‘আকভান’। ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) তথ্য অনুযায়ী, আগামী ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে এটি পূর্ণাঙ্গ রূপ নিতে পারে।

বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ বা নিম্নচাপ অবস্থান করছে। পরবর্তী ২৪ ঘণ্টার ভেতর এটি আরও শক্তিশালী হয়ে স্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে।

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আকভান’
এরপর উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ধীরে ধীরে শক্তি বাড়াবে এই ঝড়টি। আগামী ১৬ নভেম্বর নাগাদ দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

সমুদ্রের উষ্ণ পরিবেশের কারণে এটি আরও বেশি শক্তি সঞ্চয় করতে পারে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী ১৮ নভেম্বরের মধ্যে এটি একটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

তবে এই ঝড়টি ঠিক কোন দেশের উপকূলে আঘাত হানবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো ঘোষণা দেয়নি আইএমডি। নিম্নচাপটি পুরোপুরি তৈরি হলে এর গতিপথ পরিষ্কার হবে।

এদিকে আবহাওয়া ট্র্যাকিং সাইট উইন্ডিডটকমের তথ্য অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে এটি আছড়ে পড়তে পারে। সূত্র: ওড়িশা টিভি

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ