• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম:
কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র বার্ন ইনস্টিটিউটে ধানমন্ডি ৩২ ও সিটি কলেজের পাশ থেকে ৪ ককটেল উদ্ধার পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ আওয়ামী লীগ নেতাকর্মীদের ফার্মা এইডসের বোর্ড সভা ১৪ নভেম্বর ইরানে নয়, ‘রেজিম চেঞ্জ’ এখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে? তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আদালতে জাল প্রমাণিত সনদ, বিভাগীয় শাস্তির সুপারিশ! কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার, গা-ঢাকা দিয়েছিল পরিবারসহ যাত্রাবাড়ীতে ৫ ককটেল ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার

পঞ্চমবারের মতো সেরা অভ্যন্তরীণ এয়ারলাইন ইউএস-বাংলা, আট ক্যাটাগরিতে পুরস্কার

admin
আপডেটঃ : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

দেশের সেরা অভ্যন্তরীণ বিমান সংস্থা হিসেবে আবারও স্বীকৃতি অর্জন করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। ১১তম ‘শেয়ারট্রিপ–মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছে বেসরকারি বিমান সংস্থাটি। এ নিয়ে টানা পঞ্চমবার এবং মোট ষষ্ঠবারের মতো এ সম্মাননা অর্জন করল ইউএস-বাংলা।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। পর্যটনবিষয়ক প্রকাশনা দ্য বাংলাদেশ মনিটরের আয়োজনে এবং শেয়ারট্রিপের সহযোগিতায় অনুষ্ঠিত এ আয়োজনে দেশের বিমান পরিবহন খাতে যাত্রীসেবা, যোগাযোগ সম্প্রসারণ ও পরিচালনগত উৎকর্ষের জন্য বিভিন্ন এয়ারলাইনসকে সম্মাননা দেওয়া হয়।

এবারের আয়োজনে সেরা অভ্যন্তরীণ এয়ারলাইনের স্বীকৃতির পাশাপাশি আরও সাতটি ক্যাটাগরিতে গোল্ড ও সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে ইউএস-বাংলা। এর মধ্যে ‘বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডমেস্টিক)’, ‘মোস্ট পপুলার এয়ারলাইন ব্র্যান্ড ইন বাংলাদেশ’ এবং ‘মোস্ট ইমপ্রুভড এয়ারলাইন’ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে এয়ারলাইনসটি।

এ ছাড়া ‘বেস্ট শর্ট-হল এয়ারলাইন’, ‘বেস্ট ওয়েজ-আর্নার-ফ্রেন্ডলি এয়ারলাইন’, ‘বেস্ট আউটস্ট্যান্ডিং কানেকটিভিটি সার্ভিস’ এবং ‘বেস্ট রিজিওনাল এয়ারলাইন’ ক্যাটাগরিতে সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে ইউএস-বাংলা।

অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইনসের হেড অব সেলস শফিকুল ইসলাম প্রধান পুরস্কার গ্রহণ করেন। তাঁর হাতে সম্মাননা তুলে দেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন নাহার চৌধুরী এবং দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম।

এয়ারলাইনসটির পক্ষে অন্যান্য পুরস্কার গ্রহণ করেন কাস্টমার সার্ভিস বিভাগের পরিচালক এ কে এম জুনায়েদ, জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম এবং সেন্ট্রাল রিজার্ভেশনের ম্যানেজার ইকবাল আহমেদ।

ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, এ অর্জন যাত্রীদের আস্থা ও ভালোবাসার প্রতিফলন। যাত্রীদের অব্যাহত সমর্থন এয়ারলাইনসটিকে সেবার মান আরও উন্নত করতে এবং নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করার প্রচেষ্টা জোরদার করতে অনুপ্রাণিত করবে।

এর আগে ইউএস-বাংলা এয়ারলাইনস ২০১৫, ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালেও দ্য বাংলাদেশ মনিটরের ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন’ সম্মাননা অর্জন করে। ২০২৬ সালের স্বীকৃতির মধ্য দিয়ে অভ্যন্তরীণ বিমান পরিবহন খাতে ধারাবাহিকভাবে পঞ্চমবারের মতো এ পুরস্কার পেল প্রতিষ্ঠানটি।

দেশের অভ্যন্তরীণ আকাশপথে যোগাযোগ সম্প্রসারণ, যাত্রীবান্ধব সেবা এবং বিমানবন্দর ও কেবিনসংশ্লিষ্ট সেবার মানোন্নয়নে ইউএস-বাংলার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এবারের পুরস্কারগুলোকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে এয়ারলাইনসটি।

বিভিন্ন ক্যাটাগরিতে একাধিক সম্মাননা অর্জনের মধ্য দিয়ে দেশের অভ্যন্তরীণ ও আঞ্চলিক বিমান পরিবহন খাতে নিজেদের অবস্থান আরও সুসংহত করার প্রত্যাশা ব্যক্ত করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ