• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার ইসরাইলের নির্বাচনে নাটকীয় মোড়, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান মেট্রোরেলে স্ট্রোকের পরও বসার জায়গা দেয়নি কেউ, পড়ে গিয়েই মৃত্যু

শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

রাজধানী ডেস্কঃ বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের চৌকস অভিযানে জব্দ হয়েছে প্রায় ২৪ কোটি টাকা মূল্যের স্বর্ণ।

গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে EK586 ফ্লাইটে আসা দুই যাত্রীর ওপর নজরদারি চালান কাস্টমস কর্মকর্তারা। পরে তাঁদের তল্লাশি করে জিন্সের প্যান্ট ও অন্তর্বাসের মধ্যে কাপড় দিয়ে সেলাই করে লুকানো অবস্থায় উদ্ধার করা হয় ১২ কেজি স্বর্ণের পেস্ট।

প্রাথমিক যাচাইয়ে আটক স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট বলে নিশ্চিত হয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা।

গোপন তথ্যের ভিত্তিতে নজরদারি, সন্দেহভাজন যাত্রী শনাক্তকরণ এবং অভিনব কৌশলে লুকানো স্বর্ণ উদ্ধারের এই অভিযান বিমানবন্দরে চোরাচালান প্রতিরোধে কাস্টমস কর্মকর্তাদের তৎপরতার গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।

এ ঘটনায় কাস্টমস আইন, ২০২৩ এবং ফৌজদারি আইনে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

 

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ