• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

গাজীপুরে ঔষধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

admin
আপডেটঃ : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

জেলা ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সোয়া ৪টার দিকে সফিপুর এলাকার ওই কারখানার ৬ তলা ভবনের নিচতলায় স্টোররুমে হঠাৎ আগুন দেখতে পান কর্মীরা। দ্রুত কারখানার ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দেয়।

খবর পেয়ে বিকেল চারটা ২২ মিনিটে কালিয়াকৈর ফায়ার স্টেশনের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে কোনাবাড়ী ফায়ার স্টেশনের ইউনিট এবং সর্বশেষ গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও দুটিসহ মোট ৬টি ইউনিট অগ্নিনির্বাপণ কাজে যুক্ত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভাতে ও চারদিকে ছড়িয়ে পড়া রোধ করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর সঠিক তদন্তের পর বিস্তারিত জানানো সম্ভব হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

গত সপ্তাহে টঙ্গীর চেরাগ আলী এলাকায় ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’-এর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই অপর একটি ওষুধ কারখানায় এই আগুনের ঘটনায় স্থানীয় শিল্পাঞ্চলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ