• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

আশুলিয়ায় পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭

admin
আপডেটঃ : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

অগ্নিকান্ড ডেস্কঃ ঢাকার আশুলিয়া থানা এলাকায় একটি পোশাক কারখানা চত্বরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে লাগা আগুনে এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম এ তথ্য জানান।

পুলিশ জানায়, সন্ধ্যা পৌনে সাতটার দিকে জামগড়া চৌরাস্তা সংলগ্ন এলাকায় পোশাক কারখানা চত্বরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি কাভার্ড ভ্যানের ভেতর থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, ঘটনার পরপরই জয়নব বেগম নামে এক নারীর মৃত্যুর খবর পাওয়া যায়। এ ছাড়া আগুনে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে।

সব মিলিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তবে নিহতদের মধ্যে অধিকাংশের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় আহত অন্তত ২০ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ