• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্তবর্তী শহর কুকুতায় সেনা মোতায়েনের নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান

বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার

admin
আপডেটঃ : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় ডেস্কঃ বিদেশি রাষ্ট্রের দালালদেরকে বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না কখনো বলে আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, গত ১৭ বছর অত্যাচারী লুণ্ঠনকারীদের হাতে আমরা জিম্মি ছিলাম। এখনো তাদের শাস্তি হয়নি, আশাকরি আগামী দিনে সরকার তাদের শাস্তি দিতে পারবে। আপনারা এ ধরনের দলকে কখনই সমর্থন করবেন না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন অক্ষুন্ন থাকে সেজন্য সচেষ্ট থাকবেন, এটা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রসঙ্গ তুলে স্পিকার বলেন, সততার মূল্য অপরিসীম। প্রেসিডেন্ট জিয়াউর রহমান কবে মারা গেছেন কিন্তু আজও মানুষ তাকে কত সম্মান করে। বিএনপি দলটা বার বার ক্ষমতায় যায়, জিয়াউর রহমান যা কিছু ভালো করে গেছেন ওই সুবাদেই মানুষ বিএনপিকে বার বার ভোট দেয়। তিনি ৪/৫ বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন কিন্তু মৃত্যুর পর দেখা গেল তার কোনো জমি নাই। ব্যাংকে কোনো টাকা নাই। তার চার ভাই জীবিত ছিলেন, কেউ তাদের নামও জানেন না।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সততা ও দেশ প্রেমের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করেছেন, এ এক আদর্শ। মুসলিম বিশ্বে এ ধরনের শাসক ইদানিং দেখা যায় না। খোলাফায়ে রাশেদিনের পর তিনিই হলেন প্রকৃত শাসক, তিনি জননন্দিত। জনকল্যাণে সারা জীবন কাজ করেছেন, বিএনপি তারই দল। আশাকরি তার সুনাম রাখতে পারবে।

সংসদে স্পিকার হিসাবে নিজের নিরপেক্ষতার প্রসঙ্গ উল্লেখ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, নিরপেক্ষতার খাতিরে দলের স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছি। দলীয় কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করি না। সংসদে যারা বিরোধী দল আছে এখন পর্যন্ত তারা মোটামুটি সন্তুষ্ট। আমার নিরপেক্ষতার ব্যাপারে তাদের কোনো সন্দেহ নাই।

এ সময় সমাবেশে তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু প্রমুখ। এ ছাড়া স্থানীয় বিএনপি ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) সংসদীয় আসন থেকে সাতবার সংসদ সদস্য ও তিনবার মন্ত্রী এবং সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ