• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
দুই সাংবাদিক নেতাকে সংবর্ধনা দিল বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার

দুই সাংবাদিক নেতাকে সংবর্ধনা দিল বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম

admin
আপডেটঃ : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানী ডেস্কঃ বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম (বিজেএফ) সংগঠনের দুুই সাংবাদিক নেতাকে সংবর্ধিত করল। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংবর্ধনার আয়োজন করে সংগঠনটি।

সম্প্রতি সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রিপন নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের পুনরায় সভাপতি এবং নারীবিষয়ক সম্পাদক নাসরীন সুলতানা কুমিল্লা সাংবাদিক ফোরামের সহসভাপতি নির্বাচিত হয়েছেন।

এ সময় বিজয়ী দুই নেতার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংগঠনের নেতারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাহিদুল ইসলাম সাহিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাফরুল আলম।

আরও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান খান বাবু, সহসভাপতি শাহনাজ পলি ও নাসরীন গীতি, সাংগঠনিক সম্পাদক শরিফুল হক পাভেল।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— সৈয়দ আলী আসফার, নূরে আলম জীবন, তাহমিনা আক্তার, সামসুল হুদা, মনসুর আহমেদ, এসএম বাবর কবির, আনিসুর রহমান রুবেল, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, এম ওবায়েদু কবির প্রমুখ।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ