জেলা ডেস্ক রিপোর্টঃ বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন এ্যানীর আগমন উপলক্ষে পরশুরাম উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য স্বাগত মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে পরশুরাম স্টেশন রোড থেকে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি বের হয়। মিছিলটি পরশুরাম বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্টেশন রোডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন পাপরুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব কামরুল হাসান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান, এন নুরুল আবসার, পরশুরাম সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন মৃদুল সহ বিভিন্ন ইউনিটের নেতারা।
সমাবেশে বক্তারা বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন এ্যানী আগমনকে স্বাগত জানিয়ে বলেন, এই সফর ফেনী-০১ আসনের মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
উল্লেখ্য, ফেনী-০১ আসনের মাননীয় সংসদ সদস্য রফিকুল আলম মজনু ভাইয়ের পক্ষ থেকে এই মিছিলের আয়োজন করা হয়।
![]()