• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

চট্টগ্রাম অঞ্চলে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

admin
আপডেটঃ : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তিঃ অদ্য ২৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দে চট্টগ্রাম অঞ্চলে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর উদ্যোগে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য জনাব বি. এম. ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব বি. এম. শওকত আলী। এছাড়াও অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক উন্নয়নকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বীমা গ্রাহকদের হাতে বীমা দাবির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। একই সঙ্গে ব্যবসার বর্তমান অগ্রগতি পর্যালোচনা, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে গ্রাহকদের আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সেবার মান আরও উন্নত করার আহ্বান জানান এবং সকলকে আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে প্রতিষ্ঠানের সাফল্যের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি—আস্থার বন্ধনে নিরাপদ আগামীর অঙ্গীকার।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ