• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম:
ভারতের গুয়াহাটির হোটেলে গুলিতে নিহত ৫, গ্রেপ্তার ১ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ রাজশাহীতে প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ হাওরাঞ্চলের ক্যারেট ভর্তি কোটি টাকার হাঁসের ডিমের হাট, বদলে দিচ্ছে দেশের অর্থনীতির চাকা ১০০ গোলের মাইলফলকের চেয়েও দলের জয় বড়: এমবাপে জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রাহমান চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হলেন প্রধানমন্ত্রী সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

তিউনিসিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু সুইডেনের

admin
আপডেটঃ : সোমবার, ১৫ জুন, ২০২৬

খেলার ডেস্ক রিপোর্টঃ তিউনিসিয়াকে ৫-১ গোলে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে সুইডেন।

বিশ্বকাপে গ্রুপ ‘এফ’ এর ম্যাচে মুখোমুখি হয়েছিল তিউনিসিয়া ও সুইডেন। ফিফা র‍্যাঙ্কিং ও শক্তিমত্তার পার্থক্য মাঠে আজ দেখা গেল। ফিফা র‍্যাঙ্কিংয়ে তিউনিসিয়া থেকে ২১ ধাপ এগিয়ে থাকা সুইডেন বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে বেশ এগিয়ে ছিল।

ম্যাচের প্রথম গোল করতে বেশি সময় নেয়নি দেশটি। ম্যাচের সপ্তম মিনিটে ইয়াসিন আয়ারি সুইডেনকে এগিয়ে দেন। এরপর ৩০ মিনিটে আসে সুইডেনের দ্বিতীয় গোল।

লিভারপুলের স্ট্রাইকার আলেকজান্ডার ইসাকের পা থেকে আসে দ্বিতীয় গোলটি।

তবে প্রথম হাফেই এক গোল শোধ দেয় তিউনিসিয়া। ৪৩তম মিনিটে ওমার রেকিক গোল করে তিউনিসিয়াকে ম্যাচে ফেরান।

দ্বিতীয় হাফে আবারও দুই গোলের লিড পেয়ে যায় সুইডিশরা। ৬০তম মিনিটে তিউনিসিয়ার এক ডিফেন্ডারের ভুলে বল পেয়ে যান ইসাক। তিনি পাস বাড়িয়ে দেন আর্সেনালের স্ট্রাইকার ভিক্টর ইয়োকেরেসকে। বল পেয়ে ঠাণ্ডা মাথায় তা জালে পাঠান তিনি।

শেষ দিকে তিউনিসিয়ার কফিনে শেষ পেরেকটি ঢোকান ম্যাটিয়াস সভানবার্গ। বদলি হিসেবে মাঠে নামার দুই মিনিটের মধ্যেই তিনি গোল করেন। নিজের দ্বিতীয় ও সুইডেনের পঞ্চম গোলটি করেন আয়ারি। তাতেই বড় জয় নিশ্চিত হয় সুইডেনের।

উল্লেখ্য, আগামী ২০ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে সুইডেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ