• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন নেপালে হড়পা বানে নিহত বেড়ে ৯৫ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

নিজেদের মাঠে প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র

admin
আপডেটঃ : শনিবার, ১৩ জুন, ২০২৬

খেলার ডেস্ক রিপোর্টঃ ঘরের মাঠে বিশ্বকাপ মিশন শুরু করেই শক্তির জানান দিলো যুক্তরাষ্ট্র। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আমেরিকার দলটিকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা।

ম্যাচের সাড়ে ৬ মিনিটে প্রথম গোলটি পায় যুক্তরাষ্ট্র। দুই ডিফেন্ডারকে কাটিয়ে ক্রিস্টিয়ান পুলিসিচ যখন ডি-বক্সের ভেতর ম্যাককেনিকে পাস দেন। বল ক্লিয়ার করতে গিয়ে প্যারাগুয়ের মিডফিল্ডার ড্যামিয়েন বোবাদিলা নিজেদের জালেই বল জড়িয়ে দেন।

২৮ মিনিটে যুক্তরাষ্ট্র দ্বিতীয় গোলটি পেয়ে গিয়েছিল। গোলদাতা ফোলারিন বালোগুন ও তার সতীর্থদের উদ্‌যাপনের মাঝেই রেফারির বাঁশি, তাইলার অ্যাডামসের কাছ থেকে পাস পাওয়ার সময় অফসাইডে দাঁড়িয়ে ছিলেন তিনি। ‍কিন্তু দুই গোলের লিড নিতে স্বাগতিকদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি।

তিন মিনিটের ব্যবধানে সেই বালোগুনই দ্বিতীয় গোলটি করেন। ক্রিস্টিয়ান পুলিসিচ বাম প্রান্ত দিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে এসে গোলমুখে ঢুকে পড়েন। ডানদিকে থাকা বালোগুনকে বল বাড়িয়ে দেন তিনি। বালোগুন আলতো স্পর্শে বল জালে পাঠান। পরের গোলটিও তার। এবার অ্যাসিস্ট করেন মালিক তিলম্যান।

প্রথমার্ধেই যুক্তরাষ্ট্রের তিন গোল। তবে দ্বিতীয়ার্ধের ২৭ মিনিট পর্যন্ত কোনো গোলই হয়নি। ৭৩ মিনিটে যে গোলটি হয়, সেটি প্যারাগুয়ের। অরল্যান্ডো গিলে লম্বা করে পাস দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের অর্ধে। জুলিও এনসিসো নিখুঁত পাসে বল বাড়িয়ে দেন মাউরিসিওর উদ্দেশে। বাঁ প্রান্ত থেকে আড়াআড়ি নেওয়া জোরালো শটে সেটি জালে পাঠিয়ে দেন। শেষদিকের এই গোল শুধু ব্যবধানই কমিয়েছে, ম্যাচের ফল আর বদলাতে পারেনি।

চার নম্বর গোলটি যুক্তরাষ্ট্র করে ম্যাচের যোগ করা সময়ে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ