• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন নেপালে হড়পা বানে নিহত বেড়ে ৯৫ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

তিন লাল কার্ডের নাটকীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর

admin
আপডেটঃ : শুক্রবার, ১২ জুন, ২০২৬

খেলার ডেস্ক রিপোর্টঃ তিনটি লাল কার্ড ও তিনটি হলুদ কার্ডে উত্তপ্ত হয়ে ওঠা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় তুলে নিয়েছে স্বাগতিক মেক্সিকো। এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে আসরের শুভসূচনা করেছে তারা।

ম্যাচজুড়ে বলের দখল, আক্রমণ ও গোলের সুযোগ সৃষ্টিতে স্পষ্ট আধিপত্য দেখায় মেক্সিকো। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা পুরো ম্যাচেই ছন্দ খুঁজে পেতে ব্যর্থ হয়।

ম্যাচের নবম মিনিটে জুলিয়ান কুইনোনেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। গোলের পরও আক্রমণের ধার বজায় রাখে মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগকে ব্যস্ত রাখে পুরো প্রথমার্ধে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখে মেক্সিকো। ৬৭ মিনিটে রাউলের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। এরপর আর ম্যাচে ফেরার সুযোগ পায়নি দক্ষিণ আফ্রিকা।

ম্যাচে ছয়টি কার্ড দেখান রেফারি, যার মধ্যে তিনটি ছিল লাল কার্ড। ফলে মাঠে উত্তেজনা ও নাটকীয়তার কোনো কমতি ছিল না। তবে সবকিছুর পরও ফলাফলে কোনো প্রভাব পড়েনি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে বিশ্বকাপ অভিযান শুরু করেছে স্বাগতিক মেক্সিকো।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ