• শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

তদন্তের প্রেক্ষিতে আদ্-দ্বীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

জাতীয় ডেস্ক রিপোর্টঃ স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আদ্-দ্বীন হাসপাতালের শিশু ওয়ার্ডে শিশু মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর হাসপাতালটির বিরুদ্ধে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নরসিংদীর মনোহরদীতে বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় উপজেলার প্রধান ঈদগাহ—মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের নামাজ আদায় শেষে তিনি এসব কথা বলেন। এ সময় ঈদের নামাজে ইমামতি করেন মুফতি ওমর ফারুক।

মন্ত্রী বলেন, হাম মোকাবিলা করা না গেলে হাজারো শিশুর মৃত্যু হতে পারত। আমাদের হাতে পর্যাপ্ত টিকা রয়েছে। প্রতিটি শিশুকে টিকার আওতায় নিয়ে আসা হবে। ইতোমধ্যে হামের প্রাদুর্ভাব ও মৃত্যুর সংখ্যা অনেকটাই কমে গেছে। হাম আক্রান্ত রোগীদের সংস্পর্শ থেকে সুস্থ শিশুদের দূরে রাখতে পারলে ঈদের পর আক্রান্তের সংখ্যা আরও কমে আসবে বলে আশা করছি।

অন্যদিকে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। পলাশে ঈদের নামাজ আদায় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান। শিবপুরে নামাজ আদায় করেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী।

এ সময় বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের নামাজে অংশ নেন। এছাড়া গাবতলী ঈদগাহ ময়দানে জেলার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ