• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম:
দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার

শুভেন্দু’র ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা

admin
আপডেটঃ : বুধবার, ৬ মে, ২০২৬

বিশ্ব ডেস্ক রিপোর্টঃ ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয়ের মাত্র দুদিন পরেই এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৬ মে) রাতে কলকাতার পার্শ্ববর্তী উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামে বিজেপির শীর্ষ নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারি (পিএ) চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে।

সংবাদ সূত্রে জানা গেছে, চন্দ্রনাথ রথ একটি চলন্ত গাড়িতে থাকাকালীন তাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা চার রাউন্ড গুলি চালায়, যার মধ্যে তিনটি গুলি তার শরীরে বিদ্ধ হয়। সন্দেহভাজন হামলাকারীরা তার গাড়িটিকে অনুসরণ করছিল এবং সুযোগ বুঝে গতি কমিয়ে আসতেই তারা আক্রমণ চালায়।

ভয়াবহ এই হামলায় চন্দ্রনাথ রথের সঙ্গে থাকা বুদ্ধদেব নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। হামলার পরপরই তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর তৃণমূল কংগ্রেসের রথীন ঘোষ মাত্র ২,৩৯৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এই হত্যাকাণ্ডের দিনেই বিজেপি অভিযোগ করেছিল, তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপি সমর্থকের ছদ্মবেশ ধারণ করে রাজ্যে সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করছে।

শুভেন্দু অধিকারী বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে অন্যতম প্রধান মুখ। তার অত্যন্ত ঘনিষ্ঠ সহকারীর এই মৃত্যুতে রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা নিখিল প্রসুন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই হত্যাকাণ্ড তৃণমূল কংগ্রেসের লালিত সহিংসতার রাজনীতির বহিঃপ্রকাশ। তিনি এই নিষ্ঠুর হত্যার পেছনে গভীর কোনো ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত দাবি করেছেন। পুলিশ বর্তমানে ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। সূত্র: এনডিটিভি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ