• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

হাইকোর্টে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

admin
আপডেটঃ : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

আইন-আদালত ডেস্ক রিপোর্টঃ সুপ্রিম কোর্টে আওয়ামী লীগপন্থি আইনজীবীদের অবস্থানকে ঘিরে হাইকোর্ট বিভাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থি আইনজীবীদের একাংশ।

বুধবার (২৯ এপ্রিল) হাইকোর্টের এনেক্স ভবনের নিচে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা এ বিক্ষোভ করেন। এসময় আওয়ামীপন্থি আইনজীবীদের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সামনে শেখ হাসিনার নামে স্লোগান দিতে শোনা যায়।

এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থি আইনজীবীদের মনোনয়ন বাতিল হয়। এর প্রতিবাদে বুধবার দুপুর দেড়টার দিকে হাইকোর্টের এনেক্স ভবনের নিচে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছিল আওয়ামীপন্থি আইনজীবীরা। তবে সংবাদ সম্মেলনের আগেই সেই স্থান দখলে নিয়ে বিক্ষোভ করেন বিএনপিপন্থিরা।

পরে এক সংবাদ সম্মেলনে বিএনপির নবনির্বাচিত আইন সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, আইনগতভাবে আওয়ামী লীগ তার কার্যক্রমে নিষিদ্ধ হয়েছে। তাই তাদের আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নেই।

তবে বিএনপিপন্থিরা সংবাদ সম্মেলনের স্থান দখলে নেওয়ায় আওয়ামীপন্থি আইনজীবীরা আর পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন করেনি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ