• বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

শ্রবণশক্তি হারিয়েছেন অলকা ইয়াগনিক, কন্ঠে গান নিয়ে অনিশ্চয়তা

admin
আপডেটঃ : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

বিনোদন ডেস্ক রিপোর্টঃ চার দশকের দীর্ঘ ক্যারিয়ারে কয়েক হাজার কালজয়ী গান উপহার দেওয়া বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিক এখনো শ্রবণশক্তির জটিলতায় ভুগছেন। বিরল এক স্নায়বিক সমস্যার কারণে ২০২৪ সাল থেকে গান থেকে দূরে থাকা এই গায়িকা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অলকা ইয়াগনিক বলেন, আমি এখনো অসুস্থতার সঙ্গে লড়াই করছি। সুরকাররা এখনো আমাকে নিয়মিত গানের প্রস্তাব দেন, কিন্তু শারীরিক সীমাবদ্ধতার কারণে আমি রেকর্ডিংয়ে অংশ নিতে পারছি না।

২০২৪ সালে একটি ভাইরাস সংক্রমণের পর অলকা ইয়াগনিক ‘সেনসরিনিউরাল নার্ভ হিয়ারিং লস’ নামক একটি বিরল স্নায়বিক সমস্যায় আক্রান্ত হন। সে সময় তিনি জানিয়েছিলেন, একদিন বিমান থেকে নামার পর হঠাৎ করেই তিনি দুই কানে শুনতে পাচ্ছিলেন না। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর একে বিরল সংক্রমণ হিসেবে চিহ্নিত করেন।

দীর্ঘদিন আড়ালে থাকলেও চলতি বছর (২০২৪) ভারত সরকার অলকা ইয়াগনিককে দেশটির তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মভূষণ’-এ ভূষিত করেছে। শারীরিক অসুস্থতার কারণে জনসম্মুখে তাকে খুব একটা দেখা না গেলেও এই প্রাপ্তিতে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার সর্বশেষ গাওয়া গান ছিল ইমতিয়াজ আলীর ‘অমর সিং চমকিলা’ সিনেমায় এ আর রহমানের সুরে ‘নরম কালজা’।

নিজের এই পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করলেও তরুণ শিল্পী ও শ্রোতাদের প্রতি বিশেষ সতর্কবার্তা দিয়েছেন এই কিংবদন্তি। উচ্চ শব্দে গান শোনা এড়িয়ে চলা এবং দীর্ঘ সময় হেডফোন ব্যবহার না করার জন্য তিনি সবাইকে পরামর্শ দিয়েছেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ